কিউ-এর বৈশ্বিক তালিকা অনুযায়ী, হারমাল সৌদি আরব, কুয়েত, ইয়েমেন, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের স্থানীয়; শাম অঞ্চল (ফিলিস্তিন, লেবানন ও সিরিয়া), তুরস্ক ও সাইপ্রাসের; মিশর (সিনাইসহ), লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া ও মরক্কোর; দক্ষিণ ও পূর্ব ইউরোপের (স্পেন, ইতালি, সার্ডিনিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন, দক্ষিণ রাশিয়া ও ককেশাস); মধ্য এশিয়া (কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান), মঙ্গোলিয়া, উত্তর চীন ও তিব্বতের। মার্কিন যুক্তরাষ্ট্রের নয়টি পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য, ফ্রান্স, হাঙ্গেরি, বালিয়ারিক দ্বীপপুঞ্জ ও দক্ষিণ আফ্রিকায় এটিকে আনা হয়েছে।
লোড হচ্ছে…
